Psalms 119:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ করবে? তোমার সমস্ত হুকুম পালন করেই তা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করেই রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারবে? তোমার বাক্য পালন করেই সে তা পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারবে? তোমার কালাম পালন করেই সে তা পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তরুণ কীভাবে নিষ্কলঙ্ক রাখবে তার জীবন? তোমার অনুশাসন পালনেই তার জীবন হবে কলঙ্কহীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে? আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে।