Psalms 119:91 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজও তোমার শাসন অনুসারে সকলই স্থির রয়েছে, কেননা সমস্তই তোমার গোলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার আইনব্যবস্থা আজও অটল রয়েছে, কারণ সবকিছুই তোমার সেবা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্যাপি তোমার শাসনানুসারে সকলই স্থির রহিয়াছে, কেননা সমস্তই তোমার দাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্যাপি তোমার শাসনানুসারে সকলই স্থির রহিয়াছে, কেননা সমস্তই তোমার দাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আইন-কানুন অনুসারে আজও সব কিছু স্থির আছে, কারণ সেগুলো তোমার অধীনে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার শরীয়ত অনুসারে আজও সব কিছু স্থির আছে, কারণ সেগুলো তোমার অধীনে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই নির্দেশনায় আজও সকলই সুপ্রতিষ্ঠিত, বিশ্বচরাচর নিয়োজিত তোমার সেবায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখনও পর্যন্ত এই পৃথিবী যে অস্তিত্বশীল রয়েছে, তার কারণ আপনার বিধি| এই পৃথিবী আপনার বিধিকে একজন ক্রীতদাসের মতই মান্য করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত কিছুই আজ পর্যন্ত স্থির রয়েছে, যেমন তুমি বলেছ তোমার ন্যায় বিধানে, কারণ সমস্ত কিছুই তোমার দাস।