Psalms 119:95 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টরা আমাকে বিনষ্ট করার জন্য আমার অপেক্ষা করেছে; আমি তোমার নির্দেশগুলো আলোচনা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে, কিন্তু আমি তোমার অনুশাসনে মনঃসংযোগ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টগণ আমাকে বিনষ্ট করিবার জন্য আমার অপেক্ষা করিয়াছে; আমি তোমার সাক্ষ্যকলাপ আলোচনা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টগণ আমাকে বিনষ্ট করিবার জন্য আমার অপেক্ষা করিয়াছে; আমি তোমার সাক্ষ্যকলাপ আলোচনা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টেরা আমাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে, কিন্তু তোমার বাক্য নিয়ে আমি গভীরভাবে চিন্তা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টেরা আমাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে, কিন্তু তোমার কালাম নিয়ে আমি গভীরভাবে চিন্তা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমায় ধ্বংস করার আকাঙ্ক্ষায় ব্যগ্র হয়েছে দুষ্টের দল, কিন্তু তোমার বিধান আমার নিত্যকালের ধ্যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো| কিন্তু আপনার চুক্তি আমাকে জ্ঞানী করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাপীরা আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত; কিন্তু আমি তোমার নিয়মের আদেশ বোঝার চেষ্টা করব।