Psalms 119:98 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সমস্ত হুকুম আমাকে দুশমনদের চেয়ে জ্ঞানবান করে; কারণ সেসব চিরকাল আমার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার নির্দেশাবলি আমাকে আমার শত্রুদের থেকে বুদ্ধিমান করে কারণ সেসব সবসময় আমার সঙ্গে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে; কারণ সেই সকল চিরকাল আমার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে; কারণ সেই সকল চিরকাল আমার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব আদেশ আমার শত্রুদের চেয়ে আমাকে বুদ্ধিমান করে তোলে, কারণ সেগুলো সব সময়েই আমার সংগে সংগে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব হুকুম আমার শত্রুদের চেয়ে আমাকে বুদ্ধিমান করে তোলে, কারণ সেগুলো সব সময়েই আমার সংগে সংগে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার অনুশাসন আমার নিত্যসাথী, তারই শিক্ষায় আমি শত্রুদের চেয়ে জ্ঞানী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে আমার শত্রুদের থেকে জ্ঞানী করেছে| আপনার বিধি সব সময়েই আমার সঙ্গে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার আদেশ আমাকে শত্রুর থেকেও জ্ঞানবান করে; কারণ তোমার আদেশ চিরকাল আমার সঙ্গে আছে।