Psalms 12:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শমীনীৎ। হযরত দাউদের কাওয়ালী। হে মাবুদ সাহায্য কর, কেননা আল্লাহ্ভক্ত লোপ পেল; মানবজাতির মধ্যে বিশ্বস্ত লোক শেষ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়; যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পদাপ্রভু, ত্রাণ কর, কেননা সাধু লোপ পাইল; মনুষ্য-সন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোক শেষ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, ত্রাণ কর, কেননা সাধু লোপ পাইল; মনুষ্য-সন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোক শেষ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, রক্ষা কর, তোমার ভক্তেরা আর নেই; বিশ্বস্ত লোক মানুষের মধ্য থেকে উধাও হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, রক্ষা কর, তোমার ভক্তেরা আর নেই; বিশ্বস্ত লোক মানুষের মধ্য থেকে উধাও হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর উদ্ধার কর আমাদের নিশ্চিহ্ন তোমার সকল ভক্ত, মানব সমাজ থেকে সততা অন্তর্হিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমায় রক্ষা করুন! ভালো লোকরা সবাই চলে গেছে| প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীর লোকদের সঙ্গে রাখা হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, সাহায্য কর, কারণ ধার্ম্মিকেরা অদৃশ্য হয়ে গেছে; বিশ্বস্তরা বিলুপ্ত হয়ে গেছে।