Psalms 12:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ সমস্ত চাটুকার ওষ্ঠাধর ও দর্পিত জিহ্বা কেটে ফেলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সব তোষামোদকারীর মুখ নীরব করেন এবং সব অহংকারী জিভ—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সমস্ত চাটুবাদী ওষ্ঠাধর ও দর্পবাদী জিহ্বা কাটিয়া ফেলিবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সমস্ত চাটুবাদী ওষ্ঠাধর ও দর্পবাদী জিহ্বা কাটিয়া ফেলিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা বলে, “জিভের জোরেই আমরা জয় করে নেব; আমাদের ঠোঁট আমাদের পক্ষে আছে, কে আমাদের কর্তা হবে?” তাদের খোসামুদে ঠোঁট আর গর্ব-ভরা জিভ্ যেন সদাপ্রভু কেটে ফেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা বলে, “জিভের জোরেই আমরা জয় করে নেব; আমাদের ঠোঁট আমাদের পক্ষে আছে, কে আমাদের কর্তা হবে?” তাদের খোশামুদে ঠোঁট আর গর্ব-ভরা জিভ্ যেন মাবুদ কেটে ফেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তব্ধ কর প্রভু পরমেশ্বর স্তাবকের ওষ্ঠাধর, ছেদন কর দাম্ভিকের জিহ্বা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, সেই ঠোঁটগুলি প্রভুর কেটে ফেলা উচিৎ| যে জিভ দিয়ে তারা বড় বড় গল্প বলেছে, প্রভুর সেই জিভগুলিও কেটে ফেলা উচিৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তোষামোদকারীদের, প্রত্যেক জিভ যারা বড় কথা বলে তাদের উচ্ছিন্ন করবেন।