Psalms 12:4 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা বলে, আমরা জিহ্বা দ্বারা প্রবল হব, আমাদের ওষ্ঠ আমাদেরই; আমাদের মালিক কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা বলে, “আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে; আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা বলে, আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব, আমাদের ওষ্ঠ আমাদেরই; আমাদের কর্ত্তা কে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা বলে, আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব, আমাদের ওষ্ঠ আমাদেরই; আমাদের কর্তা কে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা বলে: কথার জোরে জিতব আমরা, মুখের জোরে করব জগৎ জয়, বলব কথা স্বাধীনভাবে বাধা দেবার সাধ্য কার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লোকেরা বলছে, “আমরা প্রকৃত পক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব| আমরা জানি কি বলতে হবে, তাই কেউই আমাদের মনিব হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা তারা যারা বলে, “আমাদের জিহ্বা দিয়ে আমরা জয়ী হব, যখন আমাদের মুখ কথা বলবে, কে আমাদের উপর প্রভুত্ব করতে পারে?”