Psalms 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সমস্ত কালাম নির্মল কালাম; তা মাটির উপরে আগুনের চুল্লিতে খাঁটি করা রূপার মত, সাতবার পরিষ্কৃত রূপার মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রুপোর মতো, সাতবার শোধিত সোনার মতো, সদাপ্রভুর বাক্যসকল নিখুঁত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর বাক্য সকল নির্ম্মল বাক্য; তাহা মৃত্তিকার মুচিতে খাঁটী করা রৌপ্যের তুল্য, সাত বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য; তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, সাত বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর কথায় খাদ নেই; তা যেন আগুনে পুড়িয়ে নেওয়া রূপা, সাতবার করে শুদ্ধ করা রূপা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের কথায় খাদ নেই; তা যেন আগুনে পুড়িয়ে নেওয়া রূপা, সাতবার করে শুদ্ধ করা রূপা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অবিচল, অনাবিল, চুল্লীতে সাতবার শোধিত নিখাদ রূপোর মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর কথাগুলি, জ্বলন্ত আগুনে গলানো রূপোর মত সত্য ও খাঁটি| কথাগুলি সেই রূপোর মত খাঁটি যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর বাক্য বিশুদ্ধ বাক্য, মাটির ধাতু গলানোর পাত্রে শুদ্ধ করা রূপার মত, সাত বার পরিশোধিত।