Psalms 12:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমিই তাদের রক্ষা করবে, চিরতরে এই কালের মানুষ থেকে উদ্ধার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমিই তাহাদিগকে রক্ষা করিবে, চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমিই তাহাদিগকে রক্ষা করিবে, চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমিই তাদের নিরাপদে রাখবে; একালের লোকদের হাত থেকে চিরকাল তাদের প্রত্যেককে তুমি রক্ষা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমিই তাদের নিরাপদে রাখবে; একালের লোকদের হাত থেকে চিরকাল তাদের প্রত্যেককে তুমি রক্ষা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জন চারিদিকে করছে বিচরণ মানব সমাজে অধমই আজ উচ্চপদে আসীন। হে প্রভু পরমেশ্বর, এদের হাত থেকে তুমি উদ্ধার কর আমাদের, রক্ষা কর সর্বদা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন| তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সদাপ্রভুু, তুমি আমাদের রক্ষা কর এবং সবদিন এই দুষ্ট প্রজন্ম থেকে আমাদের রক্ষা করবে।