Psalms 12:8 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টরা চারদিকে ঘুরে বেড়ায়, যখন মানবজাতির মধ্যে নাফরমানী প্রশংসিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও দুষ্টরা অবাধে ঘুরে বেড়ায় এবং মানবজাতির মধ্যে অধর্মের প্রশংসা করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টগণ চারিদিকে বিহার করে, যখন মনুষ্য-সন্তানদের মধ্যে অধমতা উচ্চীকৃত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টগণ চারিদিকে বিহার করে, যখন মনুষ্য-সন্তানদের মধ্যে অধমতা উচ্চীকৃত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা যখন মন্দকে সম্মান করে দুষ্টেরা তখন বিনা বাধায় ঘোরাফেরা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা যখন খারাপীকে সম্মান করে দুষ্টেরা তখন বিনা বাধায় ঘোরাফেরা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা আমাদের চারদিকে রয়েছে| তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মত ব্যবহার করে| এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলি প্রশংসা পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টরা চারিদিকে ঘুরে বেড়ায়, যখন মানুষের সন্তানদের মধ্যে মন্দতা সম্মানিত হয়।