Psalms 120:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর থেকে, প্রতারক জিহ্বা থেকে উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ, ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে আমাকে রক্ষা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ আর ছলনাকারী জিভ্ থেকে তুমি আমাকে রক্ষা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, মিথ্যাবাদী মুখ আর ছলনাকারী জিভ্ থেকে তুমি আমাকে রক্ষা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, মিথ্যাবাদী ওষ্ঠাধর ও ছলনাময়ী রসনার কবল থেকে আমায় কর উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, যারা আমার সম্পর্কে মিথ্যা বলেছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| ওই লোকগুলো যে কথাগুলো বলেছে তা সত্য নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদীদের মুখ থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর।