Psalms 122:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে বংশগুলো, মাবুদের বংশগুলো উঠে দাঁড়ায়, ইসরাইলকে দেওয়া নির্দেশের জন্য, মাবুদের নামের শুকরিয়া করার জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীগুলি— সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে, ইস্রায়েলের বিধিনিয়ম অনুযায়ী তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে, ইস্রায়েলকে দত্ত সাক্ষ্যের [নিমিত্ত], সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে, ইস্রায়েলকে দত্ত সাক্ষ্যের [নিমিত্ত], সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানেই উঠে যায় সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর লোকদের সমস্ত গোষ্ঠী; ইস্রায়েলকে দেওয়া আদেশ অনুসারে তারা উঠে যায় সদাপ্রভুকে ধন্যবাদ দেবার জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানেই উঠে যায় সমস্ত গোষ্ঠী, মাবুদের বান্দাদের সমস্ত গোষ্ঠী; ইসরাইলকে দেওয়া হুকুম অনুসারে তারা উঠে যায় মাবুদকে শুকরিয়া জানাবার জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকল গোষ্ঠী, প্রভু পরমেশ্বরের মনোনীত সকল গোষ্ঠী ইসরায়েলের প্রথা অনুযায়ী তাঁর চরণে কৃতজ্ঞতা নিবেদনের জন্য সেখানে আরোহণ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা সেই শহর যেখানে ঈশ্বরের লোকরা যায়| প্রভুর নামের প্রশংসা করার জন্য ইস্রায়েলের লোকরা সেখানে যায়, ওরা সবাই প্রভুর পরিবারগোষ্ঠীর লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা সেই জায়গায় গেল, সদাপ্রভুুর বংশ, ইস্রায়েলের যেমন বিধি সদাপ্রভুুর ধন্যবাদ দিতে গেল।