Psalms 122:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের আল্লাহ্‌ মাবুদের গৃহের অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে হে জেরুশালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘর সেখানে আছে বলে আমি যিরূশালেমের মংগলের চেষ্টা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের মাবুদ আল্লাহ্‌র ঘর সেখানে আছে বলে আমি জেরুজালেমের উন্নতি চেষ্টা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরের কথা স্মরণ করে, আমি তোমার কল্যাণ প্রচেষ্টায় ব্রতী হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের প্রভুর মন্দিরের কল্যানের জন্য, এই শহরের ভাল কিছু হোক্ এই মানসে আমি প্রার্থনা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ঈশ্বর সদাপ্রভুুর গৃহে আমি তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করব।