Psalms 124:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ধন্য হোন, তিনি আমাদেরকে ওদের সম্মুখে খাদ্য হিসেবে তুলে দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ধন্যবাদ হোক, তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের ছিন্নভিন্ন হতে দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সদাপ্রভু! শত্রুদের দাঁত দিয়ে তিনি আমাদের ছিঁড়ে ফেলতে দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত প্রশংসা মাবুদের! শত্রুদের দাঁত দিয়ে তিনি আমাদের ছিঁড়ে ফেলতে দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ধন্য আমাদের প্রভু পরমেশ্বর, ওদের করালগ্রাসে ভক্ষ্যরূপে তিনি আমাদের করেননি সমর্পণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর! প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সদাপ্রভুু, তিনি আমাদেরকে তাদের দাঁত দিয়ে ছিঁড়তে দিতেন না।