Psalms 125:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরোহণ-গজল। যারা মাবুদের উপর নির্ভর করে, তারা সিয়োন পর্বতের মত, যা অটল ও চিরস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়, তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা সদাপ্রভুতে নির্ভর করে, তাহারা সিয়োন পর্ব্বতের সদৃশ, যাহা অটল ও চিরস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা সদাপ্রভুতে নির্ভর করে, তাহারা সিয়োন পর্বতের সদৃশ, যাহা অটল ও চিরস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সদাপ্রভুর উপর নির্ভর করে তারা সিয়োন পাহাড়ের মত অটল ও চিরকাল স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মাবুদের উপর ভরসা করে তারা সিয়োন পাহাড়ের মত অটল ও চিরকাল স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উপর নির্ভরশীল যারা তারা সিয়োন পর্বতের মত অটল ও চিরস্থায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোকরা প্রভুতে আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মত হবে| তারা কখনই কাঁপবে না এবং তারা চিরদিন অব্যাহত থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা সদাপ্রভুুতে নির্ভর করে, তারা সিয়োন পর্বতের মত, অটল, চিরস্থায়ী।