Psalms 125:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেমের চারদিকে পর্বতমালা আছে, আর মাবুদ তাঁর লোকদের চারদিকে আছেন, এখন থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে, সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেমের চারিদিকে পর্ব্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন; এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের চারপাশ যেমন পাহাড়ে ঘেরা তেমনি করে সদাপ্রভু তাঁর লোকদের ঘিরে রাখেন, এখন রাখছেন এবং চিরকাল রাখবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের চারপাশ যেমন পাহাড়ে ঘেরা তেমনি করে মাবুদ তাঁর বান্দাদের ঘিরে রাখেন, এখন রাখছেন এবং চিরকাল রাখবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম যেমন পাহাড়ে ঘেরা প্রভু পরমেশ্বরও তাঁর প্রজাদের তেমনি করেই ঘিরে রাখেন এখন ও অনন্তকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের চারদিকেই পর্বত রয়েছে এবং প্রভু তাঁর লোকদের চারদিকে রয়েছেন| তাঁর লোককে তিনি চিরদিন রক্ষা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন যিরুশালেমের চারদিকে পর্বত আছে, সেরকম সদাপ্রভুু তাঁর লোকেদের চারদিকে আছেন, এখন এবং অনন্তকাল।