Psalms 125:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা নাফরমানীর রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকবে না, যেন ধার্মিকেরা অন্যায়ে হস্তক্ষেপ না করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টরা ধার্মিকদের দেশে রাজত্ব করবে না, কারণ তাহলে ধার্মিকেরা হয়তো মন্দ কাজ করার জন্য প্রলোভিত হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্ম্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধার্ম্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধার্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্ত লোকেরা যাতে অন্যায় কাজে হাত না দেয় সেজন্য ঈশ্বরের দেওয়া তাদের দেশের উপর দুষ্টদের রাজত্ব করতে দেওয়া হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ভক্ত লোকেরা যাতে অন্যায় কাজে হাত না দেয় সেজন্য আল্লাহ্র দেওয়া তাদের দেশের উপর দুষ্টদের রাজত্ব করতে দেওয়া হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের রাজত্ব কখনও স্থায়ী হবে না ধার্মিকদের স্বদেশে, অন্যথায় ধার্মিকেরা হবে অধর্মাচরণে লিপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না| যদি তাই হত তাহলে সৎ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেশে দুষ্টলোকের রাজদণ্ড ধার্ম্মিকদের শাসন করতে পারবে না। নতুবা ধার্মিকরা যা অন্যায় তা করতে পারে।