Psalms 125:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ! তাদের মঙ্গল কর, যারা মঙ্গল স্বভাবের, সরলচিত্তদের মঙ্গল কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, যারা ভালো কাজ করে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ, তুমি তাদের মঙ্গল করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু! তাহাদের মঙ্গল কর, যাহারা মঙ্গলস্বভাব, সরলচিত্তদের মঙ্গল কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু! তাহাদের মঙ্গল কর, যাহারা মঙ্গল স্বভাবের, সরলচিত্তদের মঙ্গল কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, যারা ভাল এবং অন্তরে খাঁটি তাদের তুমি মংগল কর;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, যারা ভাল এবং অন্তরে খাঁটি তাদের তুমি সহিসালামতে রাখ;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সৎ, চিত্ত যাদের ন্যায়নিষ্ঠ হে প্রভু পরমেশ্বর, তোমার অনুগত যারা, তাদের মঙ্গল কর তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, ভাল ও সৎ লোকদের প্রতি ভালো ব্যবহার করুন| শুদ্ধ হৃদয়ের লোকদের প্রতি সৎ ব্যবহার করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মঙ্গল কর সদাপ্রভুু। যারা ভালো, তাদের মঙ্গল কর।