Psalms 125:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা নিজেদের বাঁকা পথ অনুসরণ করে, মাবুদ তাদেরকে দুর্বৃত্তদের সহপথিক করবেন। ইসরাইলের উপরে শান্তি বর্তুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা ভুল পথে পা বাড়ায় সদাপ্রভু তাদের অনিষ্টকারীদের সাথে দূর করে দেবেন। ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে, সদাপ্রভু তাহাদিগকে অধর্ম্মাচারীদের সহপথিক করিবেন। ইস্রায়েলের উপরে শান্তি বর্ত্তুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে, সদাপ্রভু তাহাদিগকে অধর্মাচারীদের সহপথিক করিবেন। ইস্রায়েলের উপরে শান্তি বর্তুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা নিজের তৈরী বাঁকা পথে উছোট খেতে খেতে চলে সদাপ্রভু অন্যায়কারীদের সংগে তাদের দূর করে দেবেন। ইস্রায়েলীয়দের উপর শান্তি আসুক!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা নিজের তৈরী বাঁকা পথে উচোট খেতে খেতে চলে মাবুদ অন্যায়কারীদের সংগে তাদের দূর করে দেবেন। বনি-ইসরাইলদের উপর শান্তি আসুক!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভ্রান্ত পথে চলে যারা প্রভু পরমেশ্বর তাদের দূর করবেন দুষ্কর্মকারীদের সাথে। ইসরায়েল কুলে বিরাজ করুক শান্তি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে| প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা নিজেরা বাঁকাপথে ফিরে, সদাপ্রভুু তাদেরকে নিয়ে যাবেন অধর্মাচারীদের সঙ্গে। ইস্রায়েলের ওপরে শান্তি নেমে আসুক।