Psalms 126:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরোহণ-গজল। মাবুদ যখন সিয়োনের বন্দীদেরকে ফিরালেন, তখন আমরা স্বপ্নদর্শকদের মত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন জেরুশালেমের বন্দিদের ফিরিয়ে আনলেন, তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যখন সিয়োনের বন্দিদিগকে ফিরাইলেন, তখন আমরা স্বপ্নদর্শকদের ন্যায় হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যখন সিয়োনের বন্দিদিগকে ফিরাইলেন, তখন আমরা স্বপ্নদর্শকদের ন্যায় হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যখন সিয়োনকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনলেন, তখন মনে হল আমরা যেন স্বপ দেখছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যখন সিয়োনকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনলেন, তখন মনে হল আমরা যেন স্বপ্ন দেখছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যখন সিয়োনবাসীদের বন্দিদশা থেকে মুক্ত করে ফিরিয়ে আনলেন স্বদেশে, তখন স্বপ্নাবিষ্টের মত ছিলাম আমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন, সেই সময় যেন স্বপ্নের মতই ছিলো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সদাপ্রভুু আনলেন তাদের যারা সিয়োনে ছিল, আমরা তাদের মতো ছিলাম যারা স্বপ্ন দেখে।