Psalms 126:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হল; তৎকালে জাতিদের মধ্যে লোকে বললো, মাবুদ ওদের জন্য অজস্র মহৎ কাজ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল, আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল। সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল, “দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল; তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম্ম করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল; তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা, আর জিভ্‌ ছিল আনন্দের গানে পূর্ণ। অন্যান্য জাতির লোকেরা তখন বলাবলি করেছিল, “সদাপ্রভু ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা, আর জিভ্‌ ছিল আনন্দের গানে পূর্ণ। অন্যান্য জাতির লোকেরা তখন বলাবলি করেছিল, “মাবুদ ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের অধরে তখন ছিল হাসির ছটা, রসনা ছিল জয়ধ্বনিমুখর, অন্যান্য জাতির লোকেরা তখন বলেছিল: প্রভু পরমেশ্বর এদের জন্য সাধন করেছেন মহৎ কর্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আনন্দে ভরে গিয়েছিলাম এবং আনন্দে গান গেয়েছিলাম! তখন অন্যান্য জাতিতে সংবাদ ছড়িয়ে পড়লো, “ইস্রায়েলের লোকদের জন্য প্রভু বিস্ময়কর সব কাজ করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমাদের মুখ হাঁসিতে পূর্ণ হল, আমাদের জিভ গানে পূর্ণ হল; তখন তারা জাতিদের মধ্যে বলল, “সদাপ্রভুু তাদের জন্য মহৎ কাজ করেছেন।”