Psalms 126:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ! আমাদের বন্দীদেরকে ফিরিয়ে আন, দক্ষিণ দেশের পানির স্রোতের মত ফিরিয়ে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো, নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু! আমাদের বন্দিদিগকে ফিরাইয়া আন, দক্ষিণ দেশের প্রণালীর ন্যায় ফিরাইয়া আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু! আমাদের বন্দিদিগকে ফিরাইয়া আন, দক্ষিণ দেশের প্রণালীর ন্যায় ফিরাইয়া আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, নেগেভ মরু-এলাকার জলস্রোতের মত করে তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, নেগেভ মরুভূমির জলস্রোতের মত করে তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, ফিরিয়ে আন আমাদের সেই প্রাচুর্য, যেমন বর্ষার বারিধারা ফিরিয়ে আনে প্রাচুর্য মরুদেশের শুষ্ক নদীবক্ষে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত আমাদের ভাগ্য ফিরিয়ে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পুনস্থাপন কর, সদাপ্রভুু, নেগেভে জলস্রোতের মতো।