Psalms 126:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা চোখের পানির সঙ্গে বীজ বপন করে, তারা আনন্দগানসহ শস্য কাটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা চোখের জলে বীজবপন করে, তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দগান-সহ শস্য কাটিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দগান-সহ শস্য কাটিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা চোখের জলের সংগে বীজ বোনে তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা চোখের পানির সংগে বীজ বোনে তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজল নয়নে যারা বীজ বপন করে হর্ষধ্বনির মাঝেই তারা করবে ফসল আহরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে| কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা চোখের জলে বীজ বোনে, তারা আনন্দে চিত্কার করে শস্য কাটবে।