Psalms 126:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি কাঁদতে কাঁদতে বপনীয় বীজ নিয়ে বাইরে যায়, সে আনন্দগানসহ তার ফসলের আঁটি নিয়ে আবশ্যই আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায় বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়, আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে, সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দগান-সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দগান-সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায় সে শস্যের বোঝা নিয়ে আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায় সে শস্যের বোঝা নিয়ে আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোখের জলে যে বীজ বুনতে যায় আনন্দগানে মুখর হয়ে সে নিশ্চয়ই ফিরে আসবে ঘরে শস্যের বোঝা নিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে| কিন্তু যখন সে শস্য ঘরে তোলে তখন সে খুশী হবে, আর উল্লাসে চিৎকার করবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে লোক কাঁদতে কাঁদতে বীজ বোনার জন্য বীজ বাইরে নিয়ে যায়, সে আনন্দে চিত্কার করতে করতে ফসলের আঁটি সঙ্গে নিয়ে ফিরবে।