Psalms 127:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরোহণ-গজল। সোলায়মানের। যদি মাবুদ বাড়ি নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে; যদি মাবুদ নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জেগে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সদাপ্রভু গৃহ নির্ম্মাণ না করেন, তবে নির্ম্মাতারা বৃথাই পরিশ্রম করে; যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে; যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যদি ঘর তৈরী না করেন তবে মিস্ত্রীরা মিথ্যাই পরিশ্রম করে; যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যদি ঘর তৈরী না করেন তবে মিস্ত্রীরা মিথ্যাই পরিশ্রম করে; যদি মাবুদ শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যদি গৃহ নির্মাণ না করেন তবে বৃথাই নির্মাতাদের সকল পরিশ্রম যদি নগর রক্ষা না করেন প্রভু পরমেশ্বর তবে বৃথাই প্রহরীর জাগরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি প্রভু স্বয়ং একটি বাড়ী না তৈরী করেন, তাহলে নির্মাণকারীরা বৃথাই তাদের সময় নষ্ট করছে| যদি প্রভু স্বয়ং শহরের নজরদারি না করেন তাহলে রক্ষী বৃথাই তার সময় নষ্ট করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সদাপ্রভুু গৃহ তৈরী না করেন, তারা বৃথাই কাজ করে, যারা তা তৈরী করে। যদি সদাপ্রভুু শহর পাহারা না দেন, পাহারাদার বৃথাই দাঁড়িয়ে থাকে।