Psalms 127:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বৃথাই তোমরা খুব ভোরে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভোজন কর, তিনি তাঁর প্রিয়পাত্রকে নিদ্রা দান করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বৃথাই তোমরা খুব সকালে ওঠো আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো, অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো— কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৃথাই তোমরা প্রত্যূষে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ কর, তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপ দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৃথাই তোমরা প্রত্যুষে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ কর, তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপে দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠ আর দেরি করে ঘুমাতে যাও; কিন্তু সদাপ্রভু যাদের ভালবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠ আর দেরি করে ঘুমাতে যাও; কিন্তু মাবুদ যাদের মহব্বত করেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃথাই তোমরা প্রত্যূষে ওঠ, শয়ন কর বিলম্বে, পরিশ্রম কর অন্ন সংস্থানের জন্য, তিনি তাঁর প্রীতিভাজনদের সব প্রয়োজনই পূরণ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জীবিকার জন্য ভোরে ওঠা এবং অধিক রাত পর্যন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয়| ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রাত্রে সুনিদ্রা দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা বৃথা যদি তোমরা ভোরে উঠ, দেরীতে বাড়ি আস অথবা পরিশ্রমের খাবার খাও কারণ সদাপ্রভু তাঁর প্রিয়পাত্রকে ঘুমের মধ্যে এইরকম দেন।