Psalms 127:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী সেই পুরুষ, যার তূণ এরকম বাণে পরিপূর্ণ; তারা লজ্জিত হবে না, যখন তারা তোরণদ্বারে দুশমনদের সঙ্গে কথা বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি যার তূণ সেইরকম তিরে পূর্ণ, তারা লজ্জিত হবে না যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই পুরুষ, যাহার তূণ তাদৃশ বাণে পরিপূর্ণ; তাহারা লজ্জিত হইবে না, যখন তাহারা পুরদ্বারে শত্রুগণের সহিত কথা কহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই পুরুষ, যাহার তূণ তাদৃশ বাণে পরিপূর্ণ; তাহারা লজ্জিত হইবে না, যখন তাহারা পুরদ্বারে শত্রুগণের সহিত কথা কহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সেই লোক, যার তীর রাখার খাপ এই রকম তীরে পূর্ণ; শহরের ফটকের কাছে বিপক্ষদের সংগে কথা বলার সময় তারা লজ্জা পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সেই লোক, যার তীর রাখার খাপ এই রকম তীরে পূর্ণ; শহরের সদর দরজার কাছে বিপক্ষদের সংগে কথা বলার সময় তারা লজ্জা পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য সেই ব্যক্তি যার তূণ এমনই শরে পূর্ণ। নগরদ্বারে বিচারসভায় তারা যখন শত্রুদের মুখোমুখি দাঁড়াবে, তখনও তাদের স্পর্শ করবে না পরাজয়ের গ্লানি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোক তার তূণকে সন্তান দ্বারা পূর্ণ করে সে ধন্য হবে| সেই লোক কখনই পরাজিত হবে না নগরের ফটকগুলিতে, তার সন্তানরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সেই মানুষ, যার তূন এরকম বানে পূর্ণ; তারা লজ্জিত হবে না, যখন তারা দরজায় শত্রুদের সঙ্গে মুখোমুখি হয়।