Psalms 128:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বাড়ির অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী আঙ্গুরলতার মত হবে, তোমার মেঝের চারদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে; তোমার মেজের চারিদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জলপাই বৃক্ষের চারার ন্যায় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাড়ীর ভিতরের ঘরে তোমার স্ত্রী ফলে ভরা আংগুর গাছের মত হবে; তোমার খাবার টেবিলের চারপাশে তোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বাড়ীর ভিতরের ঘরে তোমার স্ত্রী ফলে ভরা আংগুর গাছের মত হবে; তোমার খাবার টেবিলের চারপাশে তোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী হবে ফলবতী দ্রাক্ষালতার মত, জলপাই গাছের চারার মত শোভা পাবে তোমার সন্তানেরা তোমাকে ঘিরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গৃহে তোমার স্ত্রী ফলদায়ী দ্রাক্ষালতার মতই হবে| তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ঘরের ভেতরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার মতো হবে; তোমার শিশুরা জিত বৃক্ষের চারার মতো হবে তারা টেবিলের চারদিকে বসবে।