Psalms 128:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, যে ব্যক্তি মাবুদকে ভয় করে, সে এভাবে দোয়া লাভ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ, যে ব্যক্তি সদাপ্রভুকে সম্ভ্রম করে সে এই আশীর্বাদ পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে, সে এইরূপে আশীর্ব্বাদ প্রাপ্ত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে, সে এইরূপে আশীর্বাদ প্রাপ্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যিই, সদাপ্রভুকে যে ভক্তিপূর্ণ ভয় করে সে এইভাবে আশীর্বাদ পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যিই, মাবুদকে যে ভয় করে সে এইভাবে দোয়া পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে যে জন, তার জন্য সঞ্চিত আছে এমনই আশিস্‌।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হ্যাঁ, অবশ্যই, মানুষটি ধন্য হবে যে সদাপ্রভুুকে সম্মান করে।