Psalms 128:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ সিয়োন থেকে তোমাকে দোয়া করুন, যেন তুমি সারা জীবন জেরুশালেমের মঙ্গল দেখতে পাও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন; তোমার জীবনের প্রতিটি দিন, তুমি যেন জেরুশালেমের সমৃদ্ধি দেখতে পাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্ব্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন যিরূশালেমের মঙ্গল দেখিতে পাও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন যিরূশালেমের মঙ্গল দেখিতে পাও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন; তোমার সারা জীবন ধরে তুমি যেন যিরূশালেমের মংগল দেখতে পাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োন থেকে মাবুদ তোমাকে দোয়া করুন; তোমার সারা জীবন ধরে তুমি যেন জেরুজালেমের উন্নতি দেখতে পাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োন থেকে প্রভু পরমেশ্বর তোমায় করুন আশীর্বাদ! আজীবন তুমি প্রত্যক্ষ কর জেরুশালেমের সমৃদ্ধি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন| সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু সিয়োন থেকে আমাকে আশীর্বাদ করুন, যেন তুমি সারাজীবন ধরে যিরুশালেমের উন্নতি দেখতে পাও।