Psalms 129:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পথিকেরা বলে না, মাবুদের দোয়া তোমাদের প্রতি বর্তুক! আমরা মাবুদের নামে তোমাদের দোয়া করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথিকেরা যেন তাদের একথা না বলে, “সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের উপর হোক; সদাপ্রভুর নামে আমরা তোমাদের আশীর্বাদ করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্ব্বাদ তোমাদের প্রতি বর্ত্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্ব্বাদ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের প্রতি বর্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্বাদ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সেই লোকদের পাশ দিয়ে যায় তারা বলে না, “তোমাদের উপর সদাপ্রভুর আশীর্বাদ হোক; সদাপ্রভু তোমাদের মংগল করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সেই লোকদের পাশ দিয়ে যায় তারা বলে না, “তোমাদের উপর মাবুদের দোয়া নেমে আসুক; মাবুদ তোমাদের উন্নতি দান করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথচারীরা কেউ বলে না তাদের ডেকে, তোমাদের উপর প্রভুর আশিস পড়ুক ঝরে, প্রভু পরমেশ্বরের নামে, আমরা তোমাদের করি আশীর্বাদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন|” ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পথিকরা বলে না, “সদাপ্রভুুর আশীর্বাদ তোমাদের ওপর আসুক, আমরা সদাপ্রভুুর নামে তোমাদেরকে আশীর্বাদ করি।”