Psalms 13:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। কত কাল, মাবুদ, আমাকে নিয়ত ভুলে থাকবে? কত কাল আমা থেকে তোমার মুখ লুকিয়ে রাখবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে? আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কত কাল, সদাপ্রভু, আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে? কত কাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কত কাল, সদাপ্রভু, আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে? কত কাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আর কতকাল? চিরকালই কি তুমি আমাকে ভুলে থাকবে? আমার কাছ থেকে আর কতকাল তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আর কতকাল? চিরকালই কি তুমি আমাকে ভুলে থাকবে? আমার কাছ থেকে আর কতকাল তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আর কতকাল ভুলে থাকবে আমায়? চিরদিনই কি থাকবে আমায় ভুলে? আর কতকাল বিমুখ থাকবে আমার প্রতি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন? আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন? আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কতকাল, সদাপ্রভুু, তুমি আমাকে ভুলে থাকবে? তুমি আমার কাছ থেকে কতকাল তোমার মুখ লুকাবে?