Psalms 13:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমার আল্লাহ্‌, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দাও; আমার চোখ আলোকময় কর, পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর। আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দেও; আমার চক্ষু আলোকময় কর, পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দেও; আমার চক্ষু আলোকময় কর, পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার দিকে চেয়ে দেখ, আমাকে উত্তর দাও; আমার শক্তি ফিরিয়ে দাও, নইলে আমার উপর আসবে মরণের ঘুম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার মাবুদ আল্লাহ্‌, আমার দিকে চেয়ে দেখ, আমাকে জবাব দাও; আমার শক্তি ফিরিয়ে দাও, নইলে আমার উপর আসবে মরণের ঘুম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চেয়ে দেখ, হে প্রভু পরমেশ্বর! উত্তর দাও আমায়! কর আমায় সতেজ, সবল নিদ্রিত হতে দিও না চিরনিদ্রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু আমার ঈশ্বর, আমার দিকে তাকান! আমার প্রশ্নের উত্তর দিন! আমার প্রশ্নের উত্তর আমায় জানিয়ে দিন; নয়তো আমি মরে যাবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার ঈশ্বর! আমাকে দেখো এবং উত্তর দাও, আমার চোখ আলোকিত কর বা আমি মৃত্যুর মধ্যে ঘুমাবো।