Psalms 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাছে দুশমন বলে, আমি তাকে জয় করেছি; পাছে আমি বিচলিত হলে দুশমনরা উল্লাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,” এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে শত্রু বলে, আমি তাহাকে জয় করিয়াছি; পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে শত্রু বলে, আমি তাহাকে জয় করিয়াছি; পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রু তখন বলবে, “আমি তাকে হারিয়ে দিয়েছি।” আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রু তখন বলবে, “আমি তাকে হারিয়ে দিয়েছি।” আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুদের বলতে দিও না এ কথা: ওকে পরাজিত করেছি আমরা। উল্লসিত হতে দিও না তাদের আমার পতনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তাই ঘটে, আমার শত্রুরা বলবে, “আমি ওকে মেরেছিলাম!” আমাকে পরাজিত করতে পারলে আমার শত্রুরা খুশী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শত্রু না বলে, “আমি তাকে পরাজিত করেছি,” যাতে আমার শত্রু বলতে না পারে, “আমি আমার প্রতিপক্ষের উপর জয়লাভ করেছি,” অন্যভাবে, আমার শত্রুরা আনন্দিত হবে যখন আমি পরাস্ত হব।