Psalms 131:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরোহণ-গজল। হযরত দাউদের। হে মাবুদ, আমার হৃদয় গর্বিত নয়, আমার দৃষ্টি উদ্ধত নয়, আমি ব্যাপৃত হই নি মহৎ বিষয়ে, আমার বোধের অতীত আশ্চর্য আশ্চর্য বিষয়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়, আমার দৃষ্টি উদ্ধত নয়; নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমার চিত্ত গর্ব্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়, আমি ব্যাপৃত হই নাই মহৎ বিষয়ে, আমার বোধের অতীত আশ্চর্য্য আশ্চর্য্য বিষয়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমার চিত্ত গর্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়, আমি ব্যাপৃত হই নাই মহৎ বিষয়ে, আমার বোধের অতীত আশ্চর্য আশ্চর্য বিষয়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার অন্তর গর্বিত নয়, আমার চোখে অহংকারের ভাব নেই; যে সমস্ত বড় ও কঠিন কাজ করা আমার পক্ষে অসম্ভব তা নিয়ে আমি মাথা ঘামাই না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার অন্তর গর্বিত নয়, আমার চোখে অহংকারের ভাব নেই; যে সমস্ত বড় ও কঠিন কাজ করা আমার পক্ষে অসম্ভব তা নিয়ে আমি মাথা ঘামাই না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, হৃদয় আমার গর্বিত নয়, দৃষ্টি নয় উদ্ধত, বিরাট কোন ব্যাপারে আমার বোধের অতীত অলৌকিক কোন বিষয়ে আমি ব্যাপৃত হইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমি অহঙ্কারী নই| আমি কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবার ভান করি না| এমন কি আমি বিরাট কিছু করবার চেষ্টাও করি না| আমি নিজেকে এমন কোন ব্যাপারে জড়াই না, যা খুব বড় ও আমার অসাধ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমার হৃদয় গর্বিত অথবা আমার দৃষ্টি উদ্ধত নয়। আমার নিজের জন্য আমার বিরাট আশা নেই অথবা আমার মাথাব্যথা নেই সেই জিনিসের সঙ্গে যেগুলো আমার থেকে বহূ দূরে