Psalms 132:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ দাউদের কাছে সত্যে কসম খেয়েছেন, তিনি তা থেকে ফিরবেন না, আমি তোমার নিজের বংশের এক জনকে তোমার সিংহাসনে বসাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু দাউদের কাছে এক শপথ, এক সুনিশ্চিত শপথ করেছিলেন, যা তিনি ভাঙবেন না: “তোমার বংশে জাত এক সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু দায়ূদের কাছে সত্যে শপথ করিয়াছেন, তিনি তাহা হইতে ফিরিবেন না, আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু দায়ূদের কাছে সত্যে শপথ করিয়াছেন, তিনি তাহা হইতে ফিরিবেন না, আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু দায়ূদের কাছে এই নিশ্চিত শপথ করেছেন যা তিনি কখনও ভাঙ্গবেন না, “তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ দাউদের কাছে এই নিশ্চিত কসম খেয়েছেন যা তিনি কখনও ভাঙ্গবেন না, “তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর শপথ করেছিলেন দাউদের কাছে, যার অন্যথা করবেন না। তিনি বলেছিলেনঃ তোমার আত্মজ এক সন্তানকে আমি প্রতিষ্ঠিত করব তোমার সিংহাসনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু দায়ূদের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছেন; প্রভু দায়ূদের প্রতি বিশ্বস্ত থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন| প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন যে, দায়ূদের পরিবার থেকেই রাজারা আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু দায়ূদের কাছে বিশ্বস্ত হওয়ার শপথ করেছেন, তিনি তাঁর প্রতিজ্ঞা থেকে ফিরবেন না: “আমি তোমার উত্তর পুরুষকে তোমার সিংহাসনে বসাব।