Psalms 132:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সন্তানরা যদি পালন করে আমার নিয়ম, আর আমার নির্দেশ, যা আমি তাদেরকে হুকুম করি, তবে তাদের সন্তানরাও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমার সন্তানেরা আমার নিয়ম এবং বিধিবিধান মান্য করে যা আমি তাদের শিক্ষা দিয়েছি, তবে তাদের সন্তানেরা চিরকাল ধরে তোমার সিংহাসনে বসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম, আর আমার সাক্ষ্য, যাহা আমি তাহাদিগকে আদেশ করি, তবে তাহাদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম, আর আমার সাক্ষ্য, যাহা আমি তাহাদিগকে আদেশ করি, তবে তাহাদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করে আর আমার বাক্য মেনে চলে যা আমি তাদের শিখাব, তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরে তোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করে আর আমার কালাম মেনে চলে যা আমি তাদের শিখাব, তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরে তোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সন্তানসন্ততিরা যদি আমার সঙ্গে স্থাপিত সন্ধির শর্ত রক্ষা করে, যদি মেনে চলে আমার নির্দেশিত অনুশাসন, তাহলে তাদের সন্তানসন্ততিরাও চিরকাল প্রতিষ্ঠিত থাকবে তোমার সিংহাসনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “দায়ূদ, যদি তোমার সন্তানরা আমার চুক্তি এবং যে বিধিসমূহ আমি তাদের শিখিয়েছি তা মানে তাহলে সর্বদাই তোমার পরিবারের কোন একজন, তোমার নিজের বংশধর, রাজা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তোমার সন্তানরা আমার চুক্তি পালন করে এবং আমার বিধি যা আমি তাদেরকে শেখাব, তবে তাদের সন্তানরাও চিরতরে তোমার সিংহাসনে বসে থাকবে।”