Psalms 132:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার ইমামদেরকেও উদ্ধারের পোশাক পরাব; তার ভক্তরা উচ্চৈঃস্বরে আনন্দগান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার যাজকদের পরিত্রাণ দিয়ে আবৃত করব, আর তার বিশ্বস্ত দাসেরা আনন্দগান গাইবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার যাজকগণকেও ত্রাণবস্ত্র পরিধান করাইব; তাহার সাধুগণ উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার যাজকগণকেও ত্রাণবস্ত্র পরিধান করাইব; তাহার সাধুগণ উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সিয়োনের পুরোহিতদের উদ্ধারের পোশাক পরাব; সেখানকার ভক্তেরা আনন্দে জোরে জোরে গান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সিয়োনের ইমামদের উদ্ধারের পোশাক পরাব; সেখানকার ভক্তেরা আনন্দে জোরে জোরে কাওয়ালী গাইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিত্রাণের বসনে তার পুরোহিত বৃন্দকে করব শোভিত, তার ভক্তবৃন্দ হবে জয়োল্লাসে মুখর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যাজকদের পরিত্রাণ দিয়ে সজ্জিত করবো| আমার অনুগামীরা সুখী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাঁর যাজকদের পরিত্রানের বস্ত্র পরাব; তার বিশ্বস্তরা উচ্চস্বরে আনন্দ করবে।