Psalms 132:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সেখানে দাউদের জন্য একটি শৃঙ্গ নির্মাণ করবো; আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ সাজিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি এখানে দাউদের জন্য এক শিং উত্থাপন করব এবং আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ জ্বেলে দেবো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব; আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব; আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেখানে দায়ূদের জন্য একটা শক্তিশালী বংশ গড়ে তুলব; আমার অভিষিক্ত লোকের জন্য আমি একটা বাতি জ্বালাবার ব্যবস্থা করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেখানে দাউদের জন্য একটা শক্তিশালী বংশ গড়ে তুলব; আমার অভিষিক্ত বান্দার জন্য আমি একটা বাতি জ্বালাবার ব্যবস্থা করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে আমি প্রতিষ্ঠিত করব দাউদকুলের মহিমা, আমার অভিষিক্তের জন্য সেই কুলে আমি জ্বেলে দেব এক দীপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই স্থানে আমি দায়ূদকে শক্তিশালী করবো| আমার দ্বারা মনোনীত রাজার জন্য আমি একটি প্রদীপ দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সেখানে দায়ূদের জন্য একশৃঙ্গ তৈরী করব গজবার হওয়ার জন্য; আমি সেখানে একটা প্রদীপ রেখেছি আমার অভিষিক্তের জন্য।