Psalms 132:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তো মাবুদের কাছে শপথ করেছিলেন, ইয়াকুবের এক বীরের কাছে মানত করেছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সদাপ্রভুর কাছে এক শপথ করেছিলেন, তিনি যাকোবের পরাক্রমী ব্যক্তির কাছে মানত করেছিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ত সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন, যাকোবের একবীরের কাছে মানত করিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ত সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন, যাকোবের এক বীরের কাছে মানত করিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তো সদাপ্রভুর কাছে শপথ করেছিলেন, যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তো মাবুদের কাছে কসম খেয়েছিলেন, ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্র কাছে এই ওয়াদা করেছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্মরণ কর হে প্রভু পরমেশ্বর, তাঁর প্রতিশ্রুতির কথা, স্মরণ কর সেই শপথের কথা হে যাকোবের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর, যে শপথ তিনি করেছিলেন তোমার কাছে:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ূদ প্রভুর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন| দায়ূদ যাকোবের শক্তিমান ঈশ্বরের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে কর তিনি সদাপ্রভুুর কাছে কেমন শপথ করেছিলেন, যাকোবের একবীরের কাছে মানত করেছিলেন।