Psalms 132:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যতদিন না দেখতে পাই মাবুদের জন্য একটি স্থান, ইয়াকুবের এক বীরের জন্য একটি আবাস।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতদিন না পর্যন্ত আমি সদাপ্রভুর জন্য এক স্থান, যাকোবের পরাক্রমী ব্যক্তির জন্য এক আবাস খুঁজে পাই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকোবের একবীরের নিমিত্ত এক আবাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকোবের এক বীরের নিমিত্ত এক আবাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যতক্ষণ না সদাপ্রভুর জন্য একটা জায়গা খুঁজে পাই, যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের জন্য একটা বাসস্থান খুঁজে পাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যতক্ষণ না মাবুদের জন্য একটা জায়গা খুঁজে পাই, ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্র জন্য একটা বাসস্থান খুঁজে পাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতদিন না আমি খুঁজে পাই, প্রভু পরমেশ্বরের জন্য কোন আবাস ভূমি, নির্মাণ করি যাকোবের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বরের যোগ্য বাসস্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতক্ষণ পর্যন্ত না আমি যাকোবের শক্তিমান ‘একজনের’ জন্য একটি বাসস্থান খুঁজে পাই ততক্ষণ পর্যন্ত আমি ওই সবের কোন কিছুই করবো না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতক্ষণ না সদাপ্রভুুর জন্য একটা জায়গা পাই, যাকোবের বীর ঈশ্বরের জন্য এক পবিত্র তাঁবু পাই।”