Psalms 133:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা মাথায় ঢেলে দেওয়া উৎকৃষ্ট তেলের মত, যা দাড়িতে, হারুনের দাড়িতে ঝরে পড়লো, তাঁর পোশাকের গলায় ঝরে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা মূল্যবান সেই তেলের মতো যা মাথায় ঢেলে দেওয়া হয়, যা দাড়িতে গড়িয়ে পরে, যা হারোণের দাড়িতে গড়িয়ে পরে, যা তাঁর পোশাকের গলাবন্ধে গড়িয়ে পরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ, যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়া পড়িল, তাঁহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ, যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়া পড়িল, তাঁহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা যেন মাথায় ঢেলে দেওয়া দামী তেল যা ঝরে পড়ে হারোণের দাড়ি বেয়ে, বেয়ে পড়ে তার পোশাকের গলার উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা যেন মাথায় ঢেলে দেওয়া দামী তেল যা ঝরে পড়ে হারুনের দাড়ি বেয়ে, বেয়ে পড়ে তার পোশাকের গলার উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ যেন হারোণের মস্তকে নিষিক্ত মূল্যবান তেলের মত, যে তেল তাঁর শ্মশ্রু বেয়ে ঝরে পড়ে তাঁর বসনের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা যেন সেই সুগন্ধি তেলের মত যে তেল হারোণের মাথায় ঢালা হয়েছে এবং তার মাথা থেকে মুখ ও দাড়ি বেযে তার বিশেষ বস্ত্রে গড়িয়ে পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা মাথার ওপরে দামী তেলের মতো যা দাড়িতে গড়িয়ে পড়ে, হারোণের দাড়িতে গড়িয়ে পড়ল, তার পোশাকে গড়িয়ে পড়ল।