Psalms 133:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা হর্মোণের শিশিরের মত, যা সিয়োন পর্বতে ঝরে পড়ে; কারণ সেখানে মাবুদ তাঁর দোয়া হুকুম করলেন, অনন্তকালের জন্য জীবন হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে হয় এ যেন হর্মোণ পাহাড়ের শিশির যা সিয়োন পর্বতে ঝরে পড়ছে। কারণ সেখানে সদাপ্রভু তাঁর আশীর্বাদ দিলেন, এমনকি অনন্তকালের জন্য জীবন দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হর্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে; কারণ তথায় সদাপ্রভু আশীর্ব্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হর্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্বতে ক্ষরিয়া পড়ে; কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে হয় তা যেন হর্মোণ পাহাড়ে পড়া শিশির যা ঝরে পড়ে সিয়োন পাহাড়ে; কারণ সদাপ্রভু সেখানে আশীর্বাদ করেছেন, আর সেই আশীর্বাদ হল চিরকালের জীবন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে হয় তা যেন হর্মোণ পাহাড়ে পড়া শিশির যা ঝরে পড়ে সিয়োন পাহাড়ে; কারণ মাবুদ সেখানে দোয়া করেছেন, আর সেই দোয়া হল চিরকালের জীবন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ যেন হারমোন গিরির শিশির, যা ঝরে পড়ে সিয়োনের শিখরে শিখরে। সেখানে প্রভু পরমেশ্বর করেছেন আশীর্বাদ, জীবন সেখানে চিরস্থায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা হর্ম্মোণ পর্বত থেকে আগত মৃদু বৃষ্টির মত যেটা সিয়োন পর্বতের ওপর ঝরে পড়ছে| কারণ সিয়োনে প্রভু তাঁর আশীর্বাদ দিয়েছিলেন, অনন্তকালের জীবনের আশীর্বাদ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা হর্ম্মনের শিশিরের মতো, যা ঝরে পড়ল সিয়োন পর্বতের ওপরে কারণ সেখানে সদাপ্রভুু এক স্থিরীকৃত আশীর্বাদ করলেন, অনন্তকালের জীবন।