Psalms 134:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরোহণ-গজল। এসো, হে মাবুদের সমস্ত গোলাম, তোমরা, যারা রাতের বেলায় মাবুদের গৃহে দাঁড়িয়ে থাক, তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, তোমরা, যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, তোমরা, যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভুর সেবাকারীরা, যারা সদাপ্রভুর ঘরে রাতের বেলা সেবা-কাজ করে থাক, তোমরা সবাই সদাপ্রভুর গৌরব কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদের খেদমতকারীরা, যারা মাবুদের ঘরে রাতের বেলায় এবাদত-কাজ করে থাক, তোমরা সবাই মাবুদের প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বরের সেবকবৃন্দ, প্রভুর ধন্যবাদ দাও তোমরা যারা প্রভুর মন্দিরে পরিচর্যা কর নিশীথকালে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রভুর দাসরা যারা সারা রাত ধরে মন্দিরে তাঁর সেবা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস, হে সদাপ্রভুুর দাসেরা, তোমার সদাপ্রভুুর ধন্যবাদ কর, তোমরা যারা রাত্রে সদাপ্রভুুর ঘরে সেবা করো।