Psalms 135:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমোরীয়দের বাদশাহ্ সীহোনকে, বাশনের বাদশাহ্ ওগকে ও কেনানের সমস্ত রাজ্যকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে এবং কনানের সমস্ত রাজাকে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, ও কনানের সমস্ত রাজ্যকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, ও কনানের সমস্ত রাজ্যকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, আর কনানের সব রাজাদের মেরে ফেলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমোরীয়দের বাদশাহ্ সীহোনকে, বাশনের বাদশাহ্ উজকে, আর কেনানের সব বাদশাহ্দের মেরে ফেলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইমোরীদের রাজা সীহোনকে বাশানের রাজা ওগ্কে এবং কনানের সমস্ত রাজাকে করেছিলেন বধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইমোরীয়দের রাজা সীহোনকে ঈশ্বর পরাজিত করেছিলেন| বাশনের রাজা ওগকে ঈশ্বর পরাজিত করেছিলেন| কনানের সব রাজ্যগুলিকে ঈশ্বর পরাস্ত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইমোরীয়দের রাজা সীহোনকে এবং বাশনের রাজা ওগকে এবং কনানের সব রাজ্যকে।