Psalms 135:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলোর উপর নির্ভর করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্ম্মাতারা, আর যে কেহ সে গুলিতে নির্ভর করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেহ সেইগুলিতে নির্ভর করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে তারাও ঐ সব প্রতিমার মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও ভরসা করে তারাও ঐ সব মূর্তির মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের নির্মাতা ও উপাসক–— সকলেরই দশা হবে ঐ প্রতিমাগুলির মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে! কেন? কারণ ওরা বিশ্বাস করে যে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাদের তৈরী করেন, তারাও যেমন যারা তাদের বিশ্বাস করে তারাও তেমন।