Psalms 135:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ধন্য হোন সিয়োন থেকে, তিনি জেরুশালেমে বাস করেন। মাবুদের প্রশংসা হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োন থেকে সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি জেরুশালেমে বসবাস করেন। সদাপ্রভুর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য হউন সদাপ্রভু সিয়োন হইতে, তিনি যিরূশালেমে বাস করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য হউন সদাপ্রভু সিয়োন হইতে, তিনি যিরূশালেমে বাস করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু, যিনি যিরূশালেমে বাস করেন, তাঁর গৌরব সিয়োন থেকে হোক। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ, যিনি জেরুজালেমে বাস করেন, তাঁর প্রশংসা সিয়োন থেকে হোক। আলহামদুলিল্লাহ্!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য হোন প্রভু, সিয়োন মুখরিত হোক প্রভু পরমেশ্বরের জয়গানে, জেরুশালেমে যাঁর নিত্য বসতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন থেকে, তাঁর গৃহ জেরুশালেম থেকে, প্রভু প্রশংসা প্রাপ্ত হন| প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনকে আশীর্বাদযুক্ত কর সদাপ্রভুু, যারা যিরুশালেমে বাস করে তাদেরকে আশীর্বাদ কর। সদাপ্রভুুর প্রশংসা কর।