Psalms 135:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে কাওয়ালী কর, কেননা তা মনোহর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো কারণ সদাপ্রভু মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে স্তুতিগান করো কারণ তা মনোরম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলময়; তাঁহার নামের উদ্দেশে সঙ্গীত কর, কেননা তাহা মনোহর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলময়; তাঁহার নামের উদ্দেশে সঙ্গীত কর, কেননা তাহা মনোহর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর গৌরব কর, কারণ তিনি মংগলময়; তাঁর প্রশংসা-গান কর, কারণ তা করা খুব ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রশংসা কর, কারণ তিনি মেহেরবান; তাঁর প্রশংসা-কাওয়ালী গাও, কারণ তা করা খুব ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রশস্তি কর তোমরা, মঙ্গলময় তিনি, তিনি দয়াময় তাঁর গুণগান গাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো| তাঁর নামের প্রশংসা কর, কারণ তা অত্যন্ত মনোরম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর প্রশংসা কর, কারণ তিনি মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে গান কর, কারণ এটা মনোরম।