Psalms 136:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদের মধ্য থেকে ইসরাইলকে বের করে আনলেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদের মধ্য হইতে ইস্রায়েলকে বাহির করিয়া আনিলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদের মধ্য হইতে ইস্রায়েলকে বাহির করিয়া আনিলেন; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি তাদের মধ্য থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি তাদের মধ্য থেকে বনি-ইসরাইলদের বের করে এনেছিলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি মিশরীদের মধ্য থেকে ইসরায়েলকে উদ্ধার করে এনেছিলেন, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাদের মধ্য থেকে ইস্রেয়েলকে বের করে আনলেন; তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷