Psalms 136:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি নিজের প্রজাদেরকে মরুভূমির মধ্য দিয়ে গমন করালেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তাঁহার স্তব কর,] যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তাঁহার স্তব কর,] যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি তাঁর লোকদের মরু-এলাকার মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি তাঁর বান্দাদের মরুভূমির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি তাঁর প্রজাদের পরিচালিত করেছিলেন প্রান্তরের মাঝে, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর স্তব কর, যিনি নিজের লোকেদেরকে প্রান্তরের মধ্য দিয়ে গমন করালেন; তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী,